বর্তমান বিশ্বায়নের যুগে বুককিপিং একটি বহুল সম্ভবনাময় ক্ষেত্র Cloud BPO এর আজকের আয়োজনে আমরা বুককিপিং এর আদ্যপান্ত নিয়ে আলেচনা করব। বুককিপিং সম্পর্কে বিস্তারিত জানতে সাথেই থাকুন।
এই ব্লগে আমরা জানতে পারব:
- বুককিপিং কী?
- একজন বুককিপার এর কার্যাবলি।
- একজন বুককিপার এর যোগ্যতা।
- কীভাবে সার্টিফাইড বুককিপার হবেন।
- সার্টিফাইড বুককিপার হয়ে কী ধরনের কাজ পাওয়া সম্ভব।
- কীভাবে একজন ভার্চুয়াল বুককিপার হিসেবে নিজেকে তৈরি করবেন।
আপনি যদি Accounting বা Finance industry তে ক্যারিয়ার গড়ার চিন্তা করেন তবে Bookkeeping আপনার জন্য একটি দুর্দান্ত শুরু হতে পারে। বর্তমান মার্কেটপ্লেসে Bookkeping জবের ব্যাপক চাহিদা রয়েছে এবং এখানে প্রফেশনাল Accountant অথবা Financial analytics এর চেয়ে তুলনামূলক কম Qualifications প্রয়োজন হয়। Bookkeepers গণ হিসাবরক্ষণ পদ্ধতির একটি অপরিহার্য অংশ। তাদের মূল কাজ Financial Record সবসময় আপডেট রাখা যা হিসাবের সচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিতে সহায়তা করে। ব্যবস্থাপক গণ উক্ত হিসাবতথ্যের আলোকে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকেন যার উপর একটি প্রতিষ্ঠানের সফলতা/ব্যর্থতা নির্ভর করে।
বর্তমানে বুককিপার দের জন্য অনেক ধরনের সুযোগ তৈরি হয়েছে যেমন:
- অভ্যন্তরীণ বুককিপিং- নির্দিষ্ট প্রতিষ্টানে সরাসরি নিযুক্ত থেকে কাজ করার সুযোগ
- রিমোট বুককিপিং- নির্দিষ্ট প্রতিষ্টানে ভার্চুয়ালি নিযুক্ত থেকে কাজ করার সুযোগ
- ফ্রিল্যান্স বুককিপিং- বিভিন্ন মার্কেরপ্লেসে চুক্তিভিত্তিক কাজ করার সুযোগ
নিম্নে একজন বুককিপার এর দায়বদ্ধতা এবং কীভাবে একজন সফল বুককিপার হিসেবে নিজেকে গড়ে তুলবেন সে বিষয়ে আলোকপাত করা হলো।
বুককিপিং কী?
হিসাববিজ্ঞানের প্রাথমিক ও সর্বচ্চ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে Bookkeeping যার মাধ্যমে আর্থিক লেনদেন সঠিক ভাবে লিপিবদ্ধ করা হয় । বিভিন্ন আর্থিক লেনদেনের দলিল যেমন চালান (invoice), বিল, মানি রিসিপ্ট ইত্যাদি থেকে একজন বুককিপার সঠিক তথ্য নির্দিষ্ট হিসাব শিরনামে লিপিবদ্ধ করে থাকে।বস্তুনিষ্ঠ বুককিপিং নির্ভরযোগ্য Financial Report এর পূর্বশর্ত।
হিসাববিজ্ঞান নীতি, ব্যবসায়ের ধরণ, প্রযুক্তিগত পরিবেশ সহ বিভিন্ন প্রাসঙ্গিক উপাদানের উপর বুককিপিং এর প্রকিয়া নির্ভর করে। নিয়মিত ও নির্ভুল বুককিপিং ব্যবসায় পরিচালনা ও হিসাবরক্ষণে নানা ভাবে সহায়তা করে যেমন:
- দ্রুত ও সহজেই বিশদ আর্থিক বিবরণী প্রস্তুত করা যায়
- যে কোন সময় প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়
- দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া যায়।
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট বুককিপিং নীতি থাকা উচিত যার মাধ্যমে তারা সবসময় প্রতিষ্ঠানের লেনদেন Up to date রাখতে পারে। যেমন সবসময় ব্যসায় মালিকের উচিত ব্যবসায়িক ও ব্যক্তিগত লেনদেন আলাদা রাখা। এক মালিকানা ব্যবসায় সাধারণত এক তরফা দাখিলা (Single entry bookkeeping) পদ্ধতি অনুসরণ করলেও বৃহৎ কোম্পানি তে দু তরফা দাখিলা পদ্ধতিতে (Double entry bookkeeping) হিসাব সংরক্ষণ করে থাকে। একজন বুককিপার হিসেবে আপনার অবশ্যই হিসাব লিপিবদ্ধকরণের এই মৌলিক বিষয় গুলো জানা থাকতে হবে এবং ব্যবসায়ের ধরণ অনুপাতে সেগুলো প্রয়োগ করতে হবে।
একজন বুককিপার এর কার্যাবলি।
একজন বুককিপার এর মূল কাজ ব্যবসায় সংক্রান্ত আর্থিক লেনদেন হিসাববিজ্ঞান নীতি অনুযায়ী লিপিবদ্ধ করা। সাধারণত বেশিরভাগ বুককিপার ব্যবসায় প্রতিষ্ঠানের হয়ে কাজ করলেও কেউ কেউ ব্যক্তিগত আর্থিক হিসাবরক্ষণের জন্যেও বুককিপার Hire করে থাকে। একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের ভেতর আয়-ব্যয় সংক্রান্ত সমস্ত লেনদেন অন্তর্ভুক্ত থাকে একজন বুককিপার সেগুলো সঠিক ভাবে লিপিবদ্ধকরণে দায়বদ্ধ থাকে।
নিম্নে একজন বুককিপার এর কতিপয় কার্যাবলি উল্লেখ করা হলো:
- বিল রেকর্ডিং এবং চালান প্রদান;
- বাজেট এবং নগদ প্রবাহ রিপোর্টিং
- বেতন প্রক্রিয়াকরণ
- ট্র্যাকিং এবং রেকর্ডিং ইনভেন্টরি
- প্রদেয় অ্যাকাউন্টগুলি আপ টু ডেট নিশ্চিত করা
- সমস্ত ব্যালেন্স শীট অ্যাকাউন্ট Reconciliation
- সঠিক আর্থিক বিবৃতি নিশ্চিত করতে সমস্ত লেনদেন রেকর্ড করা
- খতিয়ান (General Ledger) চেক করা এবং আপডেট করা
- অনলাইন ব্যাংকিং ব্যবহার
- আয়-ব্যয় নিররূপনে 3rd party app ব্যবহার করা।
- অ্যাকাউন্টিং নীতি, নীতি এবং পদ্ধতি অনুসরণ করা
- মালিক/শেয়ারহোল্ডারদের জন্য সঠিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা
বুককিপাররা নিয়মিত অসংখ্যা ডেটা নিয়ে কাজ করে।বিশদ সচ্ছ ও নির্ভুল হিসাববিবরণী প্রস্তুতের সাথে অনেক নীতি ও পদ্ধতি জড়িত যা একজন বুককিপার অনুসরণ করে থাকে।
কীভাবে একজন সফল বুককিপার হবেন?
বুককিপিং এর জন্য নির্দিষ্ট কোন সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যদি না নিয়োগকর্তা নির্ধারণ করে দেন। যদিও বুককিপিং সার্টিফিকেশন আপনার সম্পর্কে ইতাবাচক ধারণা তৈরি করে এবং আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে থাকে তবে আপনি মার্কেটে এমন অনেক বুককিপিং জব পাবেন যা কেবল High school/ Intermediate লেভেলের Accounting knowledge দিয়েই সম্পন্ন করতে পারবেন। অনেক সময় নিয়োগকর্তা নির্দিষ্ট ডিগ্রি ও সার্টিফিকেট চেয়ে থাকে বর্তমানে অনেক প্রতিষ্ঠান অনলাইনে বুককিপিং ট্রেইনিং দিয়ে থাকে আপনি চাইলে Cloud BPO থেকে বুককিপিং ট্রেইনিং বিভিন্ন Bookkeeping software এ ফ্রি অনলাইন exam attend করে বুককিপিং সার্টিফিকেট অর্জন করতে পারেন যা নিঃসন্দেহে আপনার বুককিপিং দক্ষতা কে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
সফল বুককিপার হওয়ার জন্য আপনার নিম্নোক্ত স্কিল গুলো থাকা আবশ্যক?
- Double-entry bookkeeping
- Payroll Management
- Accounts payable and accounts receivable
- Accounting and finance skills
- Technology and accounting software like (Quickbooks, Xero, Sage etc.)
- Data entry and analytics
- Job skills, such as leadership, negotiation, and presentation
উক্ত স্কিল গুলো আয়ত্ব করার পর আপনি বিভিন্ন জব মার্কেট প্লেসে বুককিপার হিসেবে আবেদন করতে পারেন।
কীভাবে সার্টিফাইড বুককিপার হবেন?
অনেক প্রতিষ্ঠান বুককিপিং সার্টিফিকেশন প্রোগ্রাম অফার করে। এর মধ্যে অন্যতম হচ্ছে National Association of Certified Public Bookkeepers (NACPB) and the American Institute of Professional Bookkeepers (AIPB). তাছাড়া বুককিপিং Software Quickbooks online এবং Xero নির্দিষ্ট পরিক্ষার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করে থাকে। আপনি চাইলে CloudBPO থেকে বুককিপিং কোর্স করে খুব সহজেই উক্ত সার্টিফিকেট অর্জন করতে পারেন আমরা বুককিপিং সার্টিফিকেশনের বিষয়ে পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি। বিস্তারিত আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
সার্টিফাইড বুককিপার হয়ে কী ধরনের কাজ পাওয়া সম্ভব?
বুককিপিং সার্টিফিকেট আপনাকে in house bookkeeping অথবা Freelance Bookkeeping জব পেতে সহায়তা করবে। প্রতিটি প্রতিষ্ঠান চায় একজন দক্ষ ও অভিজ্ঞ বুককিপার নিয়োগ দিতে তাই আপনি যদি সার্টিফাইড বুককিপার হয়ে থাকেন তবে বহু নামি দামি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সাথে সরাসরি কাজের সুযোগ তৈরি হবে তাছাড়া Upwork, Fivver এর মত মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সের মাধ্যমেও সফল ক্যারিয়ার গড়েতোলা সম্ভব। বর্তমানে Bookkeeping জবের ব্যাপক চাহিদা রয়েছে এবং তা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।
কীভাবে একজন ভার্চুয়াল বুককিপার হিসেবে নিজেকে তৈরি করবেন?
COVID-19 পরবর্তি সময়ে বেশিরভাগ মানুষ ঘরে বসে কাজ করার প্রতি ঝুঁকছে। একজন ভার্চুয়াল বুককিপার হতে আপনাকে কিছু স্কিল অর্জন করতে হবে। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে Remote worker হিসেবে আবেদনকরতে পারেন। তাছাড়া বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেও নিজেকে সফল বুককিপার হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে।
উপসংহারঃ
পরিশেষে একটা কথাই বলতে চায় দক্ষতাই উন্নয়নের মূলমন্ত্র বর্তমান বিশ্বে কতিপয় স্কিল এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে Accounting Bookkeeping যার মধ্যে অন্যতম। আপনি চাইলে খুব সহজেই আপনার ব্যাসিক Accounting Concept কে কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন একজন সফল বুককিপার। এ বিষয়ে সার্বিক দিক নির্দেশনা নিয়ে CloudBPO আছে আপনার “Learn more,Earn Sure”


Hridoy Hasan
This is a great post on bookkeeping! I found the information clear, informative, and easy to understand. Especially the part about how to become a bookkeeper. Keep up the good work!
Sumaiya Islam
ধন্যবাদ! বুককিপিং ক্যারিয়ার সম্পর্কে অনেক কিছু জানলাম।
Asadul haque
Thanks